28.9 C
Bangladesh
Tuesday, 23, June 2026

বিজিবি’র সহযোগিতা সীমিত আকারে চালু হলো ঝিনাইদহের মহেশপুর থানার কার্যক্রম

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর থানার কার্যক্রম বিজিবি’র সহযোগিতায় সীমিত আকারে চালু হয়েছে । শনিবার দুপুরে বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পক্ষ থেকে থানায় গিয়ে সকল পুলিশ সদস্যদের নিরাপত্তাসহ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। সেসময় বিজিবি কর্মকর্তা থানার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় করেন।

সেসময় বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে.কর্ণেল শাহ মো: আজিজুস শহীদ, উপ-পরিচালক মেজর মোল্লা ওবায়েদুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম খান, মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সেসময় বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে.কর্ণেল শাহ মো: আজিজুস শহীদ জানান, সীমান্তের নিকটবর্তী এলাকাগুলোতে বিজিবির অবজারভেশন পোস্ট রয়েছে। সেখান থেকে মানুষকে সচেতন করা, তাদের যে কোন সমস্যায় সহযোগীতা করেছি এবং করছি। এলাকার নিরাপত্তা রক্ষায় চেষ্টা চলছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও সার্বিক পরিস্তিতি শান্ত রয়েছে।

বিজিবি ক্যাম্প থানার নিকটবর্তি এলাকায়। মহেশপুর থানায় এই মুহূর্তে কোন নিরাপত্তা ঝুকি নেই বলেই বিশ্বাস রয়েছে। পুলিশ সদস্যদের কিছু দাবি দাওয়া আছে যা আমাদের নতুন সরকার দেখভাল করছেন। সেটা তাদের যথাযথ প্রতিনিধির মাধ্যমে পুর্ণ হবে। থানার কার্যক্রম পরিচালনা করার জন্য তারা যদি মনে করে আমাদের সহযোগীতা প্রয়োজন তাহলে যে কোন সময় যে কোন ধরনের সহযোগীতার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, এখন স্বল্প পরিসরে চালু করা হলেও তাদের দাবী মানা হলেই দ্ররুততম সময়ের মধ্যে পুরোদমে কাজ শুরু করবেন তারা। সেক্ষেত্রে জনগনের ভোগান্তি সম্পুর্ণরুপে লাঘব হবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...