28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

ফিলিস্তিনির মুসলমানের উপরে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের আগ্রাসন, দখলদারিত্বমূলক আচরণ ও গণহত্যার প্রতিবাদে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ধর্মপ্রান মুসলমানদের এক বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শনিবার সকাল ০৯ ঘটিকার সময় বিভিন্ন মহল্লার ধর্মপ্রান মানুষ ও বিভিন্ন মাদ্রাসার ছাত্র হুজুরদের খন্ড খন্ড মিছিল সহকারে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে জামায়েত হয়।
শনিবার সকাল ১০ ঘটিকার সময় সরকারি শ্রমিক কলেজ মাঠ থেকে (২১অক্টোবর ২০২৩) উপজেলার বিভিন্ন প্রদিক্ষন করে সেখানে থেকে বিভিন্ন উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি রহুল আমিন কাসেমীর সভাপতিত্বে ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হাফিজ এ-র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন: বক্তারপুর ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ নুরুল আলম, মাওলানা আতিকুল রহমান মাসুদ, গাজী আশিকুর রহমান আশিক , জাতীয় ওলামা মাশায়াখ আইম্মা পরিষদ এর সভাপতি ও বালীগাঁও বড়বাড়ি জামে মসজিদ এ-র ইমাম ও খতিব মাওলানা আবু হানিফ, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমিন গাজিপুরী ও মাওলানা আজিজুর রহমান, প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ইসরাইল ফিলিস্তিনের মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও মুসলমানদের উপর অন্যায়ভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে। প্রত্যেক মুসলমানদের ঈমানি দায়িত্ব অসহায় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। আজ ফিলিস্তিনের জনগণ তাদের নিজ জন্ম ভূমিতে দুর্বিষহ জীবনযাপন করছেন। ইসরাইল গাজায় পানি, বিদ্যুৎসহ সহ সকল সুবিধা বন্ধ করে একটি মৃত্যুকূপে পরিণত করেছে। সেখানকার মানুষ আজ মানবতার জীবনযাপন করছে। ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের আগ্রাসন ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের রুখে দাঁড়াতে হবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...