28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

প্রথমবারের মতো মরক্কো সফরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

পথমবারের মতো ইসরায়েলের শীর্ষ কোনো কূটনীতিক মরক্কো সফরে যাচ্ছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ মরক্কো সফরের জন্য দেশ ছেড়েছেন বলে আল জাজিরা জানিয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইয়ার লাপিদ। তিনি মরক্কোর রাজধানী রাবাতে ইসরায়েলের কূটনৈতিক মিশনের উদ্বোধন করবেন।

দু’দিনের এই সফরে তিনি ক্যাসাব্লাঙ্কার ঐতিহাসিক বেথ-এল মন্দির পরিদর্শন করবেন এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বৌরিতার সঙ্গে বৈঠক করবেন বলেও জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে গত ডিসেম্বরে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি স্বাক্ষর করে মরক্বো। ২০২০ সালে যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে মরক্কো তাদের মধ্যে একটি।

বাকি দেশগুলো হলো- বাহরাইন, সুদান ও সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম সাহারার ওপর মরক্কোর কর্তৃত্বকে স্বীকৃতি দেওয়ার পর তেলআবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে রাবাত। উত্তর আফ্রিকার দেশ মরক্কোর বংশোদ্ভূত প্রায় ৭ লাখ ইহুদি বর্তমানে ইসরায়েলে বসবাস করছে।

সম্পর্ক স্বাভাবিক করার পর মরক্কোর সঙ্গে গত জুলাইয়ে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু করে ইসরায়েল।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...