28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর কিশোর হোসাইন হত্যা মামলার অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার

গত ০২ মার্চ ২০২২ তারিখ ঝিনাইদহ জেলার সদর থানার মান্দারবাড়িয়া ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামস্থ এলাকায় ওয়াজ-মাহফিলে গিয়ে ছুরিকাঘাতে হোসাইন(২০) নামে এক যুবককে হত্যা করা হয় এবং আহত হয়েছে ফিরোজ(২০) ও জুলফিকার(১৮) নামে আরও দুই ভাই। রাতে ওয়াজ মাহফিল উপলক্ষে গ্রাম্য মেলাতে ঘুরতে আসে তিন বন্ধু । ঔ সময় জিহাদী নামে এক কিশোর গ্যাংয়ের সদস্যের সাথে হঠাৎ ধাক্কা লাগে। উক্ত বিষয়টি নিয়ে কথা বাক-বিতন্ডতার এক পর্যায়ে ১। মো: শিলন হোসেন(২৪), ২। মো: নূর হুসাইন(২০) ৩। রাব্বী(২০) ৪। মো: সজিব(২০) ৫। তুষার(২০) এবং ৬। মেহেদী(২৫) এর সহযোগীতায় জিহাদী(২০) তাদের বেপরোয়াভাবে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তিনজনকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় প্রথমে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরন করে। পরে তাদের অবস্থার অবনতি হলে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হলে গত ০৩ মার্চ ভোর রাতে আহত হোসাইন(২০) মারা যায়। এ বিষয়ে ভিকটিমের পিতা মো: মনিরুল ইসলাম(৩৭) বাদী হয়ে গত ০৪ মার্চ ২০২২ তারিখে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ মার্চ ২০২২ তারিখ র‌্যাব-৬, ঝিনাইদহের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত কিলিং মিশনের অন্যতম সহযোগী ও মামলার ৪নং আসামী মো: রাব্বী(২০)ঝিনাইদহ জেলার সদর থানার হাটগোপালপুর এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ রাত ০২:৩০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাটগোপালপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামী ১। মোঃ রাব্বী(২০), পিতা- মো: লালন, সাং-বয়ড়াতলা, খানা- ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...