28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

ঝিনাইদহে মানবতার সেবায় নিয়োজিত শৈলকুপা রক্তদাতা সংঘ স্বেচ্ছাসেবীরা

ফোন আসার সাথে সাথেই ফ্রি অক্সিজেন সেবা নিয়ে করোনা রোগীর বাড়িতে পৌঁছে যাচ্ছে রক্তদাতা সংঘের স্বেচ্ছাসেবীরা। ঝিনাইদহ জেলা সহ বাংলাদেশ বিভিন্ন জায়গায় পরিচিত রক্ত দাতা সংঘ শৈলকুপা, ঝিনাইদহ নামের সেচ্ছাসেবী সংগঠনটি বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে চলেছে। হঠাৎ শ্বাসকষ্ট ওঠা অথবা ইমারজেন্সি হাসপাতালে নেয়ার আগ মুহূর্তের প্রয়োজনে করোনা রোগীদের নিকট থেকে ফোন পাওয়ার সাথে সাথেই ফ্রী অক্সিজেন সেবা নিয়ে রোগীর বাড়িতে পৌঁছে যাচ্ছে রক্তদাতা সংঘের স্বেচ্ছাসেবীরা। করোনার এই আগ্রাসী থাবায় শহর কিংবা গ্রামের কেউ আজ আর নিরাপদ নয়। দেশে করোনা মহামারীর এই সংকটময় মুহূর্তে সরকারের পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠন হিসাবে ফ্রী অক্সিজেন সার্ভিস প্রদান করে মানবতার এক নজির স্থাপন করে চলেছেন বলে সচেতন মহল মনে করছেন। এ বিষয়ে রক্ত দাতা সংঘের প্রতিষ্ঠাতা এডমিন সম্রাট হোসেন বিশ্বাস এবং প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান জানান, ২০২০ ইং সালের (১৮ সেপ্টেম্বর) থেকে রক্তদাতা সংঘ শৈলকুপা, ঝিনাইদহ নামে এই অনলাইন গ্রুপটি শুরু করা হয়। এই সময়ে সেচ্ছাসেবী সংগঠনটি বিনামূল্যে রক্ত দানের পাশাপাশি নানা ধরণের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে দেশে করোনার এই সংকটময় মুহূর্তে সংগঠনের স্বেচ্ছাসেবীগন এবং কয়েকজন প্রবাসী ভাইয়ের অর্থনৈতিক সহযোগিতায় গত (২৪ জুলাই) থেকে করোনা রোগীদের জন্য ফ্রী অক্সিজেন সেবা চালু করা হয়েছে। শুরুতে দুটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সেবা চালু করা হয়েছিলো তবে এখন মোট পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সেবা অব্যাহত রয়েছে। এছাড়াও এখন পর্যন্ত গ্রুপ থেকে বিনামূল্যে ৫৪৫ ব্যাগ রক্ত দান করা হয়েছে। সংগঠনটির সদস্যরা জানান, উৎসাহ পেলে মানবতার সেবায় সব সময় নিয়জিত থাকবো আমরা। বর্তমানে এই সেবা দেওয়া হচ্ছে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলাতে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...