28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

ঝিনাইদহে গৃহবধুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের রাজাপুর গ্রামে ওজোলা খাতুন (৪০) নামের এক নারীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। আহত হয়েছে আব্দুল করিম নামের এক প্রতিবেশী। শনিবার সকাল ৬ টার দিকে ওই গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওজোলা খাতুন ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী শরিফুল ইসলাম ও ছেলে সাইদুল ইসলাম মান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর বহমান জানান, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী জামিলা খাতুন ওরফে ওজেলাকে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়ির গোসলখানার ভিতর থেকে ওজোলা খাতুনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আহত আব্দুল করিমকে তার ন্বজনরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আব্দুল করিম জানিয়েছে নিহত জামিলার স্বামী শরিফুল ইসলাম ও প্রতিবেশী জাকির হোসেন ওজলাকে হত্যা করে। পরে তাকেও হত্যার চেষ্ঠা করে।
নিহতের স্বামী শহিদুল ইসলাম আটক হওয়ার আগে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, করিম তার স্ত্রীকে উত্যক্ত করতো। তাকে কু—প্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় হত্যা করেছে। পরে করিম আত্বহত্যা করতে নিজেই নিজের গলায় কোপ দেয়।
তবে পুলিশ বলছে, পরকীয়ার কারণে এই হত্যাকান্ড ঘটতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শরিফুল ইসলাম, তার ছেলে সাইদুল ইসলাম মান্নান ও জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...