28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলার ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋন ও দুস্থ , অসহায়াদের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারি যাকাত ফান্ডের যাকাত চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে এ চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস.এম.রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। অনুষ্ঠানে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋন ৬ জনকে ১,২০,০০০/- টাকা এবং দুস্থ ও অসহায়দের স্বাবলম্বী হওয়ার জন্য ক্ষুদ্র ব্যবসা, সেলাই মেশিন, ছাত্রবৃত্তি, চিকিৎসা, গৃহ মেরামত, হাঁস মুরগি পালন, ছাগল-গরু পালন খাতসমূহে ১৮২ জনকে ১০,৭৫,৭০০/- টাকার চেক বিতরণ করা হয়। অথিতিবৃন্দ বলেন, সরকারি যাকাত ফান্ডের টাকা প্রকৃত যাকাত পাওয়ার হকদারদের মধ্যে বিতরণ করার কারণে যাকাত দাতাগণ আস্থার সাথে এই ফান্ডে যাকাত প্রদান করে থাকেন। যাকাত দাতাদের যাকাতের একটি অংশ সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের মাধ্যমে এই জেলার অনেক দুস্থ ও অসহায় মানুষকে স্বাবলম্বী করা সম্ভব হচ্ছে। যাকাত গ্রহীতার উদ্দেশ্যে বলেন আপনাদের টাকা আপনাদের সুবিধামতো ব্যবসায়ের বিনিয়োগ করবেন। ভবিষ্যতে এ ব্যবসার থেকে আপনাদের সংসার সচ্ছলতার সাথে পরিচালনা করতে পারবেন । এভাবে প্রত্যেক যাকাত গ্রহিতা যদি তাদের টাকাটি সঠিকভাবে বিনিয়োাগ করেন তাহলে আগামীতে আমাদের দেশেও যাকাত অর্থ গ্রহণের জন্য লোক পাওয়া যাবে না।

বসির আহাম্মেদ
ঝিনাইদহ।
০১৭২১-০৫৩২৭৭

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...