28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

ঝিনাইদহ-৪ আসনে জাপা’র এমপি প্রার্থী হতে চান এমদাদুল ইসলাম বাচ্চু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের জাপা’র এমপি প্রার্থী হতে চান জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম বাচ্চু।

১৯৯৪ সাল হতে ২০০০ সাল পর্যন্ত জাতীয় ছাত্রসমাজ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালনের মাধ্যমে নেতৃত্ব দিতে থাকেন তিনি। এর পর ২০০০ সাল হতে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় যুবসংহতী কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সাল হতে জাতীয় পার্টির কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে চলেছেন এই নেতা।
পল্লীবন্ধু প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শে বিশ্বাসী হয়ে জাতীয় পার্টিতে অংশগ্রহণ করে তিনি। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সুনামের সাথে কাজ করে চলেছেন।
তার দাদা মরহুম আব্দুস সাত্তার মিয়া ঝিনাইদহ—৪ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তার দাদা জাতীয় পার্টির গঠনকালিন সময় থেকে আমৃত্যু জাতীয় পার্টির কালীগঞ্জ উপজেলা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এমদাদুল ইসলাম বাচ্চু সুনামের সাথে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে চলেছেন।
তিনি জানান, স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম আরো গতিশীল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়ে চলেছি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শ বুকে ধারণ করে দেশ এবং জাতীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
এছাড়াও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের অনুমতি ক্রমে ঝিনাইদহ—৪ আসন থেকে জাতীয় পার্টির এমপি প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...