28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

ঝিনাইদহ সদর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠিত

ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির বর্ধিত সভায় সরাসরি ভোটের মাধ্যমে সদর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়েছে। সিলেকশন না হওয়ায় কাউন্সিলররা গোপন ব্যালটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করেন। গোপন ভোটে ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন মুন্সি এড কামাল আজাদ পান্নু। সদস্যসচিব নির্বাচিত হন সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন আলম। এছাড়া পৌর বিএনপির আহবায়ক নির্বাচিত হন আব্দুল মজিদ বিশ্বাস ও সদস্য সচিব নির্বাচিত হন ঝিনাইদহ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান শেখর। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতের উপস্থিতিতে শনিবার ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের জেলা কার্যালয়ে এই ভোট অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠনে জেলা বিএনপির আহবায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা ও আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল আলিম। অনুষ্ঠানে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত দলকে শক্তিশালী করতে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...