28.9 C
Bangladesh
Tuesday, 23, June 2026

ঝিনাইদহ পলিটেকনিকের ৫৬টি কম্পিউটারের যন্ত্রাংশ চুরি ল্যাবে তালা

ঝিনাইদহ পলিটেকনিক ইনষ্টিটিউটে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত দুই টার দিকে প্রতিষ্ঠানটির মুল ভবনের দ্বিতীয় ও তৃতীয় তালায় চুরি সংগঠিত হয়। এসময় চোরচক্র প্রায় ৫৬ টি কম্পিউটারের যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী সাজেদ উর রহমান জানান, কলেজের সিসি ক্যামেরায় দেখা যায় মঙ্গলবার রাত পৌনে ৩ টার দিকে লুঙ্গি ও প্যান্ট পরিহিত ৩ জন ব্যাক্তি প্রাচীর টপকে মই দিয়ে ২য় তলায় ওঠে। তারা ২য় ও ৩য় তলায় থাকা কম্পিউটার ল্যাবের তালা কেটে ভেতরে ঢুকে অর্ধ-শতাধিক কম্পিউটারের র‌্যাম ও প্রসেসর খুলে নিয়ে যায়। এমনকি তারা যাওয়ার সময় কম্পিউটার ল্যাব’র দরজায় অন্য তালা লাগিয়ে চাবি প্রতিষ্ঠানে ফেলে রেখে যায়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা করা হবে বলে জানান তিনি। কলেজের নিরাপত্তা প্রহরী বিল্লাল হোসেন বলেন, রাত ১০ টার দিকে আমি ডিউটিতে জয়েন করি। রাতে কখন চুরি হয়েছে আমি কিছুই জানি না। তবে এই চুরির সঙ্গে পলিটেকনিক ইনষ্টিটিউটের কেউ না কোউ জড়িত আছে বলে পুলিশ ধারণা করছে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা বলেন, আমরা চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠিয়েছি। চুরি হওয়া মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...