28.9 C
Bangladesh
Tuesday, 23, June 2026

ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীকে বদলির আদেশ

নিজস্ব প্রতিবেদক:
একের পর এক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, সাংবাদিকদের লাঞ্চিত করা, বিদ্যুৎ অফিসে দালাল সিন্ডিকেট পরিচালনার মতো কর্মকান্ড করে ঝিনাইদহ শহরের টক অব দ্যা টাউনে পরিণত হয়েছিলেন ঝিনাইদহ ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী।

ক্ষমতার অপব্যবহার, দূর্ণিতী, অনিয়ম, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই চুরি করে বড়বড় গাছ বিক্রি করার মতো ঘটনায় ঝিনাইদহ থেকে প্রকাশিত দুরন্ত প্রকাশ পত্রিকা সহ অন্যান্য গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশিত হতে থাকলে নড়েচড়ে বসে ওজোপাডিকোর প্রধান কর্যালয়। প্রকাশিত সংবাদের তথ্যের ভিত্তিতে তদন্তে নামে ওজোপাডিকো। তদন্তে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে আনিত অভিযোগের সত্যতা মেলায় , ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ওজোপাডিকোর মোহাম্মদ নাজমুল হুদা, উপ—মহাব্যবস্থাপক, খুলনা স্বাক্ষরিত দপ্তারাদেশে ঝিনাইদহ থেকে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ এর নির্দেশ দেন। দপ্তারাদেশে দেখা যায়, নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরিকে পটুয়াখালি ওজোপাডিকোতে বিক্রয় ও বিতরণ বিভাগে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে যোগদানের নির্দেশ দেন। অন্যথায় তাকে চাকুরি থেকে অব্যাহতি প্রদান করা হবে বলেও উল্লে্যখ করা হয় উক্ত দপ্তারাদেশে।

উল্লেখ্য, ওজোপাডিকো, ঝিনাইদহ এর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী , সহকারী প্রকৌশলী মো: জাকির হোসেন ও উপ—সহকারী প্রকৌশলী উত্তম কুমার এর তত্বাবধানে এই দালাল চক্র পরিচালিত হয়ে আসছিলো দীর্ঘদিন ধরে। গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে তথ্যানুসন্ধানে জানা যায়, নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর গড়ে তোলা এই সিন্ডিকেটের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া ১৩ ও১৪ সেপ্টেম্বর ছুটির দিনের সুযোগে নিয়ম না মেনে চুরি করে ঝিনাইদহ ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) অফিস প্রাঙ্গনের ভেতরের ৫টি বিশালাকৃতির মেহগনি গাছ কেটে বিক্রি করে দেন এই প্রকৌশলী।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...