28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

চোরসহ চোরের থালোয়দার গ্রেফতার উদ্ধার চুরি যাওয়া গহনা ও ল্যাপটপ

ঝিনাইদহ শহরে সিধেল চোরের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছিল বাসিন্দারা। চুরির আতঙ্কে কাটছিল দিন। কয়েকদিনের ব্যবধানে হামদহ ও উপশহর পাড়াসহ বেশ কিছু জায়গায় বাড়ির জানালা-গ্রীল কেটে স্বর্ণালংকার, মোবাইল, টাকা, ইলেক্ট্রনিক্স ডিভাইসসহ মূল্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে যাচ্ছিল অজ্ঞাত চোর। অবশেষে পুলিশের হাতে আটক সেই চক্রের হোতা। ঝিনাইদহ শহরের আল ফালাহ হাসপাতালের সামনে ডাঃ রাশেদা সুলতানার বাড়িতে ভাড়া থাকেন সুরাট ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মসলেম জোয়ার্দারের ছেলে রফিকুল ইসলাম। গত রমজানের ঈদের ২য় দিন নারিকেল বাড়িয়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে যান। বাসায় ছিল না কেউ। পরের দিন সকালে বাসায় এসে দেখেন ৩টি শোবার ঘরের দরজা খোলা, আলমারি খোলা ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভাঙ্গা। এই বাড়ি থেকে রফিুকলের মায়ের প্রায় ১০ ভরি ও স্ত্রীর ৪ ভরি স্বর্ণের গহনা, নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও ল্যাপটপ নিয়ে যায়। জানালা কেটে ঘরে প্রবেশ করে চোর। ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেন রফিকুল ইসলাম। মামলার তদন্তভার পান ওসি অপারেশন খায়রুল ইসলাম খায়ের। চুরির রেকর্ড আছে এমন ছেলেদের গতিবিধি লক্ষ্য করতে থাকেন। অবশেষে এক সোর্চের মাধ্যমে খবর পান মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের আওয়ালের ছেলে সজল এই চুরি করেছে। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার হয় চুরির কথা। জানায় শহরের স্বর্ণপট্টির জনপ্রিয় জুয়েলার্সের মালিক পলাশ অধিকারির কাছে এই গহনা অর্ধেকেরও কম দামে সে বিক্রি করে। পুলিশ পলাশ অধিকারিকেও গ্রেফতার করে। এই মামলায় দুই জনকেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি অপারেশন খায়ের জানান, দীর্ঘদিন সোর্স নিয়োগ করে চুরির রেকর্ড আছে এমন চোরদের নজরে রেখেছিলাম। সোর্স নিশ্চিত করে সজল গয়েশপুরে শ্বশুর বাড়িতে আছে। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে সব স্বীকার হয়। তার কাছে থাকা ল্যাপটপ ও ইলেক্ট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...