ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার ‘চারুগৃহ শিশুস্বর্গ স্কুল’ থেকে ২০২৩ সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার সকাল ১০টায় শহরের আহার রেস্টুরেন্টের আয়োজন মিলনায়তন হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেনা খাতুন কলেজের উপাধ্যক্ষ জনাব আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পদক জনাব গোলাম মোস্তফা চঞ্চল। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মো: শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আরেফিন অনু। সঞ্চালক হিসেবে ছিলেন চারুগৃহ শিশুস্বর্গ স্কুলের শিক্ষক জান্নাতুল মাওয়া ও সফিকুল ইসলাম জুয়েল।
আলোচনা পর্ব শেষে শিশুস্বর্গ স্কুলের অধ্যক্ষ আরেফিন অনু অতিথিবৃন্দ ও বিদ্যালয়ের সেরা শিক্ষকদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এরপর কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। এ বছর বছর বিদ্যালয় থেকে ৭৮ জন বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩১ জন টেলেন্টপুলসহ মোট ৬০ জন বৃত্তি অর্জন করে যা আনুপাতিক হারে জেলার সেরা ফলাফল। এর পরে বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন ও চারুগৃহ আর্ট স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীদের পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।



