28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

খালি গায়ে নারীদের দিচ্ছেন করোনার টিকা, করছেন ধূমপান

পরনে শুধু প্যান্ট। শার্ট খুলে রেখেছেন। এভাবে খালি গায়ে নারীদের শরীরে দেওয়া হচ্ছে করোনার টিকা। আবার একটু ফাঁকা হলে টিকা দেওয়া কেন্দ্রেই চেয়ারে বসে করছেন ধূমপান। রোববার দুপুরে এমনই চিত্র দেখা গেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

সরেজমিন দেখা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের মধ্যে করোনার টিকা প্রদান করা হচ্ছে। নারী পুরুষদের জন্য কোনো আলাদা বুথ নেই। এ সময় একজন নার্স ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম একদম খালি গায়ে নারীদের টিকা প্রদান করছেন। এ সময় বেশ কয়েকজন নারীকে অস্বস্তিতে পড়তে দেখা গেছে।

টিকা দেওয়া শেষে কেউ কেউ বলছেন, সরকারি হাসপাতালে এভাবে খালি শরীরে টিকা দেওয়া এর আগে কখনো দেখিনি। এর আগে শহিদুল ইসলাম টিকা কেন্দ্রে একটি চেয়ারে বসেই সিগারেট ধরিয়ে ধূমপান করেছেন। এ সময় তার পাশে টিকা প্রদানে সহায়তাকারী রেড ক্রিসেন্টসহ হাসপাতালের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এমনই একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। ধূমপান করার সময় পাশেই টিকা প্রদান করার দৃশ্য ভিডিওতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী জানান, সকাল সাড়ে ১০টার পর থেকে প্রায় দুপুর ১টা পর্যন্ত তিনি খালি শরীরে টিকা প্রদান করেন। এর মধ্যে তিনি একবার সিগারেট ধরিয়ে ধূমপান করতে দেখেছেন।

হাসপাতালে আসা রিওন হোসেন নামে একজন জানান, একজন সরকারি কর্মচারী কোনোভাবেই খালি শরীরে দায়িত্ব পালন করতে পারেন না। তারপরও নারীদের করোনার টিকা প্রদান করছেন। তারপরও তিনি টিকা কেন্দ্রে বসেই ধূমপান করছেন। এ ঘটনায় তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত।

টিকা নিতে স্বপ্না খাতুন নামের এক নারী জানান, তাকে খালি গায়ে এক ব্যক্তি টিকা প্রদান করেছেন। এটা বিরাট অস্বস্তিকর একটা অবস্থা। একদমই দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়।

রিতা রানী নামের আরেক নারী জানান, সরকারি হাসপাতালে খালি শরীরে দায়িত্ব পালন এই প্রথম দেখেছেন। এমন খালি শরীরে টিকা প্রদান করার বিধান যদি না থাকে তাহলে উপযুক্ত শাস্তি হওয়া উচিত।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, শার্ট ঘেমে ভিজে গিয়েছিল। তিনি খুলে রৌদ্রে রেখেছিলেন। এজন্য খালি শরীরে টিকা প্রদান করেছি।

তিনি আরও বলেন, যখন চাপ কম ছিল তখন একটু দূরে বসে সিগারেট ধরিয়ে ধূমপান করছিলেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অরুণ কুমার যুগান্তরকে বলেন, খালি গায়ে দায়িত্ব পালন করার কোনো নিয়ম নাই। তাছাড়া পাবলিক স্থানে ধূমপান করার কোনো বিধানও নাই। চাকরিবিধি অনুযায়ী যদি তিনি কোনো অবহেলা করে থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...