28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

কোটচাঁদপুরে সবজি ও মাছ বাজার পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান

ঝিনাইদহের কোটচাঁদপুরে করোনাভাইরাস পরিস্থিতিতে স্থানান্তর করা খুচরা সবজি বাজার ও মাছ বাজার পরিদর্শন করে আড়তদার, পাইকারি কাঁচা বাজার ও মাছ বাজার ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করার নির্দেশ দিয়ে সকলকে আরও সচেতন হওয়ার আহবান জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেসা (মিকি)।
বুধবার (১৪ই জুলাই) সকাল ১১ টার দিকে বাজার পরিদর্শন শেষে ব্যবসায়ী ও আড়তদার মালিক গণের সাথে আলাপ কালে এই নির্দেশ দেন তিনি। সারা বিশ্বের মত বাংলদেশেও করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সকলের মাঝে জনসচেতনতা সৃষ্টি সহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা ও থানা প্রশাসন সহ উপজেলা পরিষদ এবং অন্যান্য প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এরই অংশ হিসেবে উপজেলা ও থানা প্রশাসন এবং পৌর পরিষদের ত্রি-পক্ষীয় বৈঠকে শহরে লোকসমাগম এড়াতে খুচরা কাঁচা বাজার ও মাছ বাজার অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।এর আগে খুচরা সবজি ও মাছ বাজারটি পৌর সবজি বাজার থেকে সরিয়ে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নেয়া হয়। সুত্রটি জানায় উপজেলা প্রশাসনের এ সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ায়,এসময় তিনি ওই বাজারের বিভিন্ন খুচরা দোকান এবং বাজার ঘুরে দেখেন। এসময় পৌর মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আমিরুল শেখ ও ব্যবসায়ী আব্দুর বারিক এর সাথে বাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ।ওই বাজারের ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতিতে আমরা সকলেই উদ্বিগ্ন।তারপরেও সরকারি নির্দেশনা পালনে আমরা সকলেই সচেষ্ট রয়েছে।তিনি সকলকে আরও সচেতন হওয়ার আহবান জানিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনার নির্দেশনা দেন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...