28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

ওঝাদের অপচিকিৎসা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহসহ সারা দেশে সাপে কাটা রোগীদের ঝাড়ফুক দেওয়ার নামে ওঝা-কবিরাজদের অপচিকিৎসা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে ‘যুব ফেডারেশন’ নামের এক যুব সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির সদস্যসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী নাছিমা সিদ্দীকী বুলবুলি, সাহিত্যিক ও কবি চাঁদ অর্ণিবাণ, যুব ফেডারেশনের আহŸায়ক এস এম রবি, হামদহ কালীমন্দিরের সাংগঠনিক সম্পাদক আকাশ বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক স্বদেশ কুমার কুন্ডু, যুবনেতা ও সমাজসেবক মাজহারুল ইসলাম রাজা, শ্রমিক লীগ নেতা আহম্মদ মুন্সীসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, ঝিনাইদহসহ সারা দেশে সাপে কাটা রোগীদের ঝাড়ফুকের নামে ওঝারা অপচিকিৎসা দিচ্ছে। তাদের কারণে প্রতিবছর দেশে শত শত মানুষ মারা যায়। চলতি বছরে ঝিনাইদহে ২০ জন সাপের কামড়ে মারা গেছে। যাদের বেশির ভাগ রোগীকের ওঝারা ঝাড়ফুক দিয়েছে। অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসরা মৃত ঘোষণা করেন। দেশ থেকে এসব অপচিকিৎসা বন্ধের জন্য ওঝাদের তালিকা করে গ্রেফতারের দাবি জানান তারা। শেষে এর বিরুদ্ধে জনসচেতনা বাড়াতে পথনাটিকা অনুষ্ঠিত হয়।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...