শ্যামপুর ইউনিয়ন কৃষক লীগের কমিটি ঘোষণা। সভাপতি জহুর সম্পাদক ফকির
অন্যান্য ঢাকা

শ্যামপুর ইউনিয়ন কৃষক লীগের কমিটি ঘোষণা। সভাপতি জহুর সম্পাদক ফকির

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন কৃষক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরের দিকে শ্যামপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব উল আলম শান্তি, সাধারণ সম্পাদক ওয়াশিম সাজ্জাদ লিখন উপস্থিত থেকে শ্যামপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হিসেবে জহুর ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ফকির মোহাম্মদের নাম ঘোষণা করেন।

শ্যামপুর ইউনিয়ন কৃষক লীগের নাম ঘোষণার সময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আনারুল ইসলাম মিয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি হাসেম আলি, যুগ্ম সম্পাদক মশিউর রহমান পলাশ, আবুল হাসেম, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, শহর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, শাকিল আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

গত ১২ জুলাই শ্যামপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় ঐদিন কমিটি গঠন করা থেকে বিরত থাকা হয়।