মুজিবনগরে পুলিশের অভিযানে আটজন গ্রেফতার
টপ নিউজ আইন-আদালত ঢাকা

মুজিবনগরে পুলিশের অভিযানে আটজন গ্রেফতার

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭ জন ও নিয়মিত মামলার ১ জন আসামী গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ। শুক্রবার বিভিন্ন সময়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের আবুল কালামের ছেলে এস সি ২২/২২ এর আসামী মোঃ জহুরুল ইসলাম, আনন্দবাস গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে জিআর ৬৯/২০ এর আসামী মোঃ হিল্টন আলী, বাগোয়ান গ্রামের আব্দুল হান্নান খানের ছেলে জি আর ১৫/২০, এর আসামী মোঃ মনিরুল ইসলাম ওরফে ময়না, কোমরপুর গ্রামের মৃত মুরাদের ছেলে সি আর ১১৯/২০২৩ এর আসামী মহাম্মদ আলী, মহামাদের ছেলে সি আর ১১৯/২০২৩ এর আসামী মোঃ সাইফুল ইসলাম, মহাম্মদ আলীর স্ত্রী সি আর । ১১৯ / ২০২৩ এর আসামী মোছাঃ মনোয়ারা খাতুন, আহাম্মম্মদ আলীর ছেলে সি আর ১১৯/ ২০২০ আসামী মো: আরিফুল ইসলাম ও মুজিবনগর থানার মামলা নং-৮, তারিখ ১৯/০৫/২০২৩ ইং এর এজাহারভুক্ত আসামী মহাজনপুর গ্রামের খেদের আলীর ছেলে মোঃ রহিদুল ইসলাম।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।