মুজিবনগরে জামায়াতের আমীরসহ গ্রেফতার ৬
টপ নিউজ আইন-আদালত ঢাকা

মুজিবনগরে জামায়াতের আমীরসহ গ্রেফতার ৬

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের মুজিবনগরে  ইউনিয়ন জামাতের আমীর ও সেক্রেটারিসহ ছয় জনকে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাত থেকে শুক্রবার (১২ মে) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মহাজনপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হামিদ (৬৫), মহাজনপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও মহাজনপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মকিদুল ইসলাম (৫৫)। এছাড়া আদালতের গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত সিআর ৪৬/২৩ নং মামলার আসামি বল্লভপুর গ্রামের মৃত ফিতাজ উদ্দিন ছেলে সোহরাব উদ্দিন,সোহরাবের ছেলে শরিফ উদ্দিন, মতিন, সি আর ২৩১/২৩ মামলার আসামি বাগোয়ান গ্রামের জসিম উদ্দিন ছেলে দীপন শেখ।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এজাহার নামীয় আসামি ইউনিয়ন জামাতের আমির ও সেক্রেটারি সহ ৬ জনকে গ্রেপ্তারপূর্বক মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।