মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীর জরিমানা
আইন-আদালত ঢাকা

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীর জরিমানা

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের কোট রোড পন্ডের ঘাটে ইসমাইল ট্রেডার্স এবং হোটেল বাজারের মতিন হার্ডওয়ারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পন্ডের ঘাটের ইসমাইল ট্রেডার্স এবং হোটেল বাজারে মতিন হার্ডওয়ারে এ অভিযান পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। 

অভিযানে ফেবিকোল কোম্পানির নামে নকল আঠা বিক্রির অপরাধে দোকান মালিক মোঃ সোহেল রানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ৩০ হাজার এবং মতিন হার্ডওয়ারের স্বত্বাধিকারী আব্দুল মতিনের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলা স্যানিটারি ইনসপেক্টর তারিকুল ইসলাম ও পুলিশ লাইনের এক দল পুলিশ অংশ নেয়।