সবার সংবাদ ডেস্ক
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের সুমন কসাই হত্যা মামলায় আব্দুল আউয়াল নামের এক ব্যক্তিকে ৮ বছর সশ্রম কারাদÐ, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদÐ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজা প্রাপ্ত আব্দুল আওয়াল কাজীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
মামলার বিবরণীতে জানা গেছে পরকীয়া সম্পর্কে জের ধরে ২০১৪ সালের ৬ জুন দুপুরের দিকে কাজীপুর গ্রামের শমসের আলী ছেলে সুমন কসাই তার ব্যবসায়িক কাজ শেষ করে সাইকেলের যোগে বাড়ি ফেরার পথে পথিমধ্যে আব্দুল আউয়াল তার উপরে হামলা চালায়। এ সময় হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে সুমনকে মারাত্মক যখন করে।
পরে তাকে উদ্ধার করে প্রথমে বামুন্দি, পরে কুষ্টিয়া থেকে ঢাকায় রেফার্ড করার পর সুমনের মৃত্যু হয়। ওই ঘটনায় সুমনের পিতা শমসের আলী বাদী হয়ে গাংগী থানায় ৩৪১/৩০২ ধারায় একটি মামলা দায়ের করেন। যার দায়রা নং ২০০/ ২০১৭। জি আর কেস নং ১৮৪ /১৫। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মুক্তার হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন। এবং মামলাটি ৩৪১/৩০৪ ধারায় অন্তর্ভুক্তি করা হয়।
মামলায় মোট ১৪ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি আব্দুল আউয়াল দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৮ বছর সশ্রম কারাদন্ড। ১০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরো ৬ মাসের কারাদÐাদেশ দেন। মামলায় আব্দুল আওয়াল কে ৩৪১ ধারায় এক মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক। এবং আসামী পক্ষে অ্যাডভোকেট শফিকুল আলম কৌশলী ছিলেন।






