মেহেরপুরে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
অন্যান্য ঢাকা

মেহেরপুরে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামিম আরা হীরা উপস্থিত থেকে জেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি  ইকবাল হোসেন বুলবুল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেসা লতা, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম,জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম,শিক্ষক শ্বাশত নিপ্পন,শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সাবেক জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, যুবলীগ নেতা সাইফুল,আব্দুল্লাহ আল মামুন, নাসির,মিলন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। পরে যুবলীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দরা পুষ্পার্ঘ অর্পণ করেন।