সবার সংবাদ ডেস্ক:
“বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি,সবার জন্য টেকসই নগর গড়ি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল,জেলা তথ্য অফিস আব্দুল্লাহ আল মামুন,মেহেরপুর মহিলা কলেজ সাবেক অধ্যাপক নুরুল আহমেদ,পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন প্রমুখ।







