মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
টপ নিউজ ঢাকা

মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এস এম আল আমিন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (১০৫) বছর। এস এম আলামিন ছিলেন মেহেরপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা।

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১০ টার দিকে সদর উপজেলার যাদবপুর ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা গার্ড অব অনার প্রদান শেষে যাদবপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এসময় জেলা প্রশাসন, পুলিশের বিভাগের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মেহেরপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি তিন ছেলে, নাতি, নাতনি সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। ১৯৭১ সালের যুদ্ধকালীন সময় এস এম আল আমিন আনসার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৮ নং সেক্টর কমান্ডারের সাব সেক্টর কমান্ডার এবং বিভিন্ন ক্যাম্পে প্রশিক্ষণ দেখ ভাল করতেন।