মেহেরপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
অন্যান্য ঢাকা

মেহেরপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। শনিবার (১২ আগষ্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ করা হয়। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের মিয়া, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, ডেপুটি কো-অর্ডিনেটর লক্ষণ বাহাদুর, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক মোঃ জিহাদ হোসেন,রিফাত আফরিন প্রমুখ। পরে সেখানে যুব উন্নয়ন অধিদপ্তরের ৩০ প্রশিক্ষণার্থীদের মাঝে ৩ লক্ষ ৪ হাজার টাকা ভাতা বিতরণ করা হয়।