মেহেরপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো আঞ্চলিক ইজতেমা
টপ নিউজ ঢাকা

মেহেরপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো আঞ্চলিক ইজতেমা

সবার সংবাদ ডেস্ক:

আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করে শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মেহেরপুরে শেষ হলো তিনদিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা।

গত বুধবার মেহেরপুর সরকারি কলেজ মাঠে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিলো আঞ্চলিক ইজতেমা। আখেরি মোনাজাতে অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত হতে মাঠে লোকসমাগম শুরু হয় সকাল থেকেই। মেহেরপুর জেলা সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকে কয়েক হাজার মুসল্লী সমবেত হয়েছিলেন এবারের ইজতেমা মাঠে। ইজতেমায় বয়ান ও আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের রাজশাহী জেলা আমির ডা. আমিনুল ইসলাম।

জুম্মার নামাজের আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নান, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, মিয়াজান আলী, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ইজতেমা মাঠে এসে সমাবেত হন। জুমার নামাজের সময় ইজতেমার মাঠটি জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার মুসল্লী আখেরি মোনাজাতে অংশ নেন।