সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে ১৮০ পিস ইয়াবাসহ মিয়ারুল ইসলাম মিয়া (৪৭) নামের একজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রাম থেকে মিয়ারুল ইসলামকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই খসরু আল মামুন জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে মিয়ারুল ইসলামকে আটক করা হয় এ সময় তাকে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা নীল ঢাকনাযুক্ত সাদা রঙের একটি প্লাস্টিকের কৌটার মধ্যে ১৮০ পিস ইয়াবা ও হাফ গ্রাম হেরোইন উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম।
গ্রেফতারকৃত মিয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০ (ক) এবং ৮ (ক) আইনে মামলা দায়ের করা হয়েছে।







