মেহেরপুর ভাবনা’র আয়োজনে শিশুদের নিয়ে আনন্দের আহার
অন্যান্য ঢাকা

মেহেরপুর ভাবনা’র আয়োজনে শিশুদের নিয়ে আনন্দের আহার

সবার সংবাদ প্রতিবেদক:

শিশু রিফাত জানায় সে ক্লাস টুতে পড়ে, তার বাবা একজন রিক্সাচালক, দিন আনে দিন খায়। তার বন্ধু নিলয় তার বাবার সাথে রেস্টুরেন্টে বসে চিকেন ও বার্গার খেয়েছিল সেই গল্প রিফাতকে শোনায়। রিফার তার বাবার কাছে রেস্টুরেন্টে খাওয়ার আবাদার জানালে তার বাবা তাকে অভাবের কথা শোনায়। রিফাত রেস্টুরেন্টে খেয়ে না যেতে পারায় তার অনেক মন খারাপ হয়। তবে আজ সে রেস্টুরেন্টে পিৎজা, বার্গার চিকেন ও অনেকে মুখরোচক খাবার খেয়ে অনেক আনন্দিত।

মেহেরপুরে শিশুদের নিয়ে মেহেরপুর ভাবনা সংগঠনের আয়োজনে “আনন্দের আহার” অনুষ্ঠানে কথাগুলো বলেন শিশু রিফাত। শনিবার (৯ নভেম্বর) শহরের সেভেন সিন্স রেস্টুরেন্টে শিশুদের নিয়ে সংগঠনের কর্মীরা এই আয়োজন করে।

সামর্থ্য না থাকায় যে সকল শিশু রেস্টুরেন্টে খেতে যেতে পারে না। টিভিতে কিংবা সামর্থ্যবান বন্ধুর কাছে গল্প শুনেছে পিৎজা, বার্গার, চিকেনসহ মুখরোচক খাবারের। রেস্টুরেন্টে বসে খাওয়ার ইচ্ছা থাকলেও সামর্থ্যর কাছে হার মেনে মন খারাপ করে থাকে অনেক শিশু। এসকল শিশুদের কথা চিন্তা করে ভাবনা নামের সংগঠনটি শিশুদের রেস্টুরেন্টে ৩০ জন শিশুকে দুপুরের আহার করানো হয়।

সংগঠনের সদস্যগণ বলেন, মেহেরপুর ভাবনা সংগঠনটি বিভিন্ন সময় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উন্নয়ন ও মানষিক বিকাশে কাজ করে আসছে। এছাড়াও সামাজিক বিভিন্ন কার্যক্রম করে থাকেন। সেই ধারাবাহিকতায় আজ বিভিন্ন এলাকা থেকে ৩০ জন শিশুকে নিয়ে তাদেরকে একবেলা আহারের ব্যবস্থা করেন।

এসময় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক সাদাত আসসামি, সদস্য কোহেলী খাতুন, বাছেরা খাতুন, অনিকা, সিয়াম, নাজমুল, উদয়, রলিপ, তুষারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।