মেহেরপুর জেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন
অন্যান্য ঢাকা

মেহেরপুর জেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

সবার সংবাদ ডেস্ক:

জাতির জনক বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে সামসুজ্জোহা পার্ক স্মৃতিসৌধে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।

এসময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক এমএএস ইমন, মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চান্দু, সাবেক ছাত্রলীগ নেতা মোফিজুর রহমান, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।