সবার সংবাদ প্রতিবেদক:
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় শীতার্ত ব্র্যাকের আয়োজনে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা টিমের সদস্যবৃন্দ এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা টিমের প্রতিনিধিরা। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে এলাকার শতাধিক শীতার্ত মানুষ উপকৃত হন।
এদিকে একই দিনে কুষ্টিয়া জেলার কুমারখালি ও মিরপুর উপজেলায় অবস্থিত ব্র্যাকের বিভিন্ন অফিস থেকেও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীত মৌসুমে প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট লাঘবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।







