সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে গাংনী উপজেলা ও গাংনী পৌর বিএনপির উদ্যােগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক। সভায় ভার্চুয়ালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক ইনসারুল হক ইনসু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লাইলা আরজুমান বানু। এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম প্রমুখ।







