গাংনীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৬
অন্যান্য ঢাকা

গাংনীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৬

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার রাধা গােবিন্দপুর ধলা গ্রামে জমি সংক্রান্ত বিরােধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ উভয়পক্ষের ৬জন আহত হয়েছেন। এক পক্ষের আহতরা হলেন- রাধাগােবিন্দপুর ধলা গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী রঙ্গিলা খাতুন (৫০),তার দু’ছেলে লাল চাঁদ (২৩) ও বিজয় হােসেন (১৮) এবং পচা শেখের ছেলে মহি উদ্দীন (৬০)।

অন্যপক্ষের আহতরা হলেন-একই গ্রামের সাবের আলী (৫৬) ও তার ছেলে জাহিরুল ইসলাম (২৮)। আহতদের মধ্যে রঙ্গিলা,মহি উদ্দীন ও লাল চাঁদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাকীরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। শনিবার বিকেলের দিকে রাধাগােবিন্দপুর ধলা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,ইদ্রিস আলীর সাথে তার চাচাতাে ভাই সাবের আলীর বাড়ির সীমানা দখল নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার বিকেলে ইদ্রিস আলীর ছেলে লাল চাঁদ বাঁশ দিয়ে বাড়ির জমির সীমানা ঘিরছিলেন। এসময় লাল চাঁদের চাচা সাবের আলীর সাথে তার বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লােকজনের মধ্যে সংঘর্ষ হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশের একটিদল সেখানে পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযােগ পেলে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।