গাংনীতে দিনে-দুপুরে মোটরসাইকেল চুরি
অন্যান্য ঢাকা

গাংনীতে দিনে-দুপুরে মোটরসাইকেল চুরি

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে দিনে-দুপুরে ডিস্কভারি ১৩৫ সিসির নেভি ব্লু রংয়ের একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার ষোলটাকা গ্রামের নোনার বিল এলাকার এ ঘটনা ঘটে।

মোটরসাইকেল মালিক ষোলটাকা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে শরিফুল ইসলাম মিলন জানান, আমার ব্যবহৃত ১৩৫ সিসির ডিস্কভারি নেভি ব্লু (যার লাইসেন্স নং- মেহেরপুর ল ১১-০২২১) এর একটি মোটরসাইকেল ষোলটাকা গ্রামের নোনার বিল এলাকার হাসিব-হাদি মৎস্য খামারের সামনে রেখে পুকুর ও নিজস্ব জমি দেখতে যাই। কাজ শেষে এসে দেখি গাড়ি নেই কে বা কারা চুরি করে নিয়ে গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।