গাংনীর শিমুলতলা গ্রামে কালী পূজার উদ্বোধনী অনুষ্ঠিত
অন্যান্য ঢাকা

গাংনীর শিমুলতলা গ্রামে কালী পূজার উদ্বোধনী অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে কালী পূজার উদ্বোধনী অনুষ্ঠিত। রবিবার দিবাগত রাতে আনুষ্ঠানিক ভাবে কালীপূজার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পূজার উদ্বোধন ও বক্তব্য প্রদান করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিমুলতলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রতন দাশ।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির দাতা সদস্য, মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব  ও কুষ্টিয়া  ইসলামি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার  ডাক্তার অশোক চন্দ্র বিশ্বাস। পূজা উদযাপন পরিষদের অন্যতম নেতা সাধন চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী থানার ওসি তাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তি। এসময় বক্তব্য রাখেন গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সুকেশ চন্দ্র বিশ্বাস, ষোলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন প্রমুখ।