মেহেরপুরের গাংনীতে দ্রুতগামী যাত্রীবাহি বাসের ধাক্কায় ফারিয়া খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারজানা গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া পশ্চিমপাড়ার ইকবাল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু ফারজানা বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী মদিনা নামের একটি দ্রæতগামী যাত্রীবাহি বাস যার নং-ঢাকা মেট্রো জ ১৪-১১১৯ ফারজানাকে ধাক্কা দেয়। এসময় রাস্তার উপর ছিটকে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
এবিষয়ে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







