সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গণে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আখতারুজ্জামান বাবু। এসময় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






