বসন্তের কথা হেমন্তে বলে শেষ হলো অরণীর ৩০ বছর পূর্তি অনুষ্টান
টপ নিউজ সারাদেশ ঢাকা

বসন্তের কথা হেমন্তে বলে শেষ হলো অরণীর ৩০ বছর পূর্তি অনুষ্টান

সবার সংবাদ ডেস্ক :

সাদা সাদা কালা কালা, রঙ জমেছে সাদাকালা। হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। অরণী সভাপতি নিশান সাবের বন্ধু কালা পাখিকে যে কথা বসন্তকালে বলতে পারিনি, সেই কথা হেমন্তে বন্ধুকে জানালো তার দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে। অরণীর ৩০ বছর পূর্তি অনুষ্টানে নিশান সাবেবের কন্ঠে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় এই সংগীত পরিবেশনা ছিল অনেক মনোমুগ্ধকর। এই সময় গানে কন্ঠ দেন অরণীর সাধারণ সম্পাদক আতিক স্বপন সহ অনেক অতিথিবৃন্দ।

১ নভেম্বর অরণীর ৩০ বছর পথচলা উপলক্ষ্যে মেহেরপুর শামসুজ্জোহা পার্কে বসেছিল জাঁকজমকপূর্ণ আয়োজন। মঞ্চে ছিল রাজা বাদশা সম্রাট সিপাহশালা’র বাদশাহি পোশাকে যন্ত্রি এবং শিল্পীদের অবস্থান। মূল মঞ্চের সামনে তৈরী “ভি” আকৃতির দ্বিতীয় মঞ্চে ছিল অনুষ্টানে শিশু সভাপতি, প্রধান অতিথি সহ গুণী অতিথিবৃন্দের আসন। মঞ্চসজ্জা ও আসনবিন্যাসে এটা ছিল ব্যাতিক্রমী আয়োজন।

অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবি ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আইনজীবি শফিকুল ইসলাম, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন সহ অনেকেই। অনুষ্টানে সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত মেহেরপুরের গুণী সাহিত্যিক রফিকুর রহমান রিজভী, সংগীতে সিলনসুপার সিঙ্গার সুমনা রহমান, অভিনয়ে গুণী অভিনেতা আনোয়ারুল ইসলাম সহ অনেককেই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্টানের একঘেয়েমি দূর করতে নৃত্য, সংগীত এবং কৌতুকের ফাঁকে ফাঁকে অতিথিদের বক্তব্য এবং সম্মাননা প্রদান ছিল অনুষ্টানের ভিন্নতা। এনটিভি’র রিয়েলিটি শো “হাসো” অনুষ্টানের কৌতুকভিনেতা রবিন এবং রিয়ার কৌতুক ছিল অনুষ্টানের বাড়তি আকর্ষণ। অরণী চিলড্রেনস থিয়েটারকে গুরুত্ব দিতে অনুষ্টানের ক্ষুদে শিশু সভাপতি এবং প্রধান অতিথির আর্কষণীয় এবং গঠনমূলক বক্তব্য ছিল সকলকে অবাক করার মত। তারা দুজনই বক্তব্যে মেহেরপুর শহরে এবং ইউনিয়ন পর্যায়ে শিশু পার্ক, শিশু লাইব্রেরী গড়ে শিশুবান্ধব পরিবেশ তৈরীর জন্য অতিথিদের প্রতি আহবান জানান।

অতিথি মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবি ইয়ারুল ইসলাম এবং মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেছেন- নিজেদের মনের দৈন্যতা এবং সংকীর্ণতা আজ উন্নয়নের বাধা হয়ে দাঁড়িয়েছে। জেলার সাহিত্য সাংস্কৃতির সুস্থ চর্চাও এর থেকে পরিত্রাণ পাচ্ছে না। তাই বর্তমান সরকারের উন্নয়ন রূপকল্পকে এগিয়ে নিতে এবং সুন্দর মেহেরপুর গড়তে সকলকে এই সরকারের সাথে কাধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত মেহেরপুরের গুণী সাহিত্যিক রফিকুর রহমান রিজভী বলেছেন- কুকুর বিড়ালের পেট থেকে জন্ম নেওয়া বাচ্চা বড় হয়ে কুকুর বিড়ালই হয়। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নেয়া শিশুটিকে বড় হয়ে মানুষ হতে হয়। এজন্য আমৃত্যু সাধনা করতে হয়। আমাদের এই সমাজে আজ সেই মানুষের অভাব বেড়ে গেছে। বক্তা অতিথি সকলেই অরণীর ৩০ বছরের পথচলাকে একটি সংগ্রাম হাজারটি সাফল্যের সাথে তুলনা করেন। সেই সাথে সামনের সব ষড়যন্ত্রকে মোকাবিলাকে করে আরও বহুদূর অরণী এগিয়ে যাবে সেই প্রত্যাশা এবং সমর্থন ব্যাক্ত করেন অতিথিরা।