28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

বাফুফে নির্বাচনে আ. লীগ নেতার জয়, ঝিনাইদহে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল। এতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে তারা এ বিক্ষোভ করেন তারা।

শাহরিয়ার জাহেদী মহুল ঝিনাইদহ-২ আসন থেকে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ‌‌‘ঈগল’ প্রতীকে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন। তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমিকে পরাজিত করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলটি ঝিনাইদহ শহরের শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সমাবেশ করেন।

এতে উপস্থিত ছিলেন জেলা বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রায়হান উদ্দীন, যুথি খাতুন, মাহমুদুর রহমানসহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা বলেন, নাসের শাহরিয়ার জাহেদী মহুল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি স্বৈরাচার সরকারের সর্বশেষ একতরফা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা না পেয়ে স্বতন্ত্র ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হন। তিনি ও তার ভাই ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র কাউয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বৈষম্যবিরোধী আন্দোলন বানচাল করার অর্থমদদ দাতা ছিলেন। আন্দোলন চলাকালে আওয়ামী লীগ নেতা মহুল ও তার ভাই ছাত্রদের ওপর নির্যাতন চালানোর সব ধরনের ব্যবস্থা করেন। সমাবেশে বক্তারা মহুলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। ৭২ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, শনিবার (২৬ অক্টোবর) বাফুফে নির্বাচনে নাসের শাহরিয়ার জাহেদী মহুল সহ-সভাপতি পদে ১১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়াহিদ হ্যাপি।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...