28.9 C
Bangladesh
Tuesday, 23, June 2026

বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ শতাংশে নামিয়ে এনেছে বিশ্বব্যাংক

অর্থনীতি ডেস্ক :

রাজনৈতিক পটপরিবর্তন ও অর্থনৈতিক সংকটের কারণে আগের পূর্বাভাস সংশোধন করে বিশ্বব্যাংক বলেছে, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি চার শতাংশ বাড়বে।

সংস্থাটি এর আগে প্রবৃদ্ধির পূর্বাভাস পাঁচ দশমিক সাত শতাংশ বলেছিল।

বিশ্বব্যাংক গত অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে পাঁচ দশমিক দুই শতাংশ করেছিল। তা সরকারের অস্থায়ী প্রাক্কলন পাঁচ দশমিক ৮২ শতাংশের তুলনায় কম।

দক্ষিণ এশিয়া উন্নয়ন হালনাগাদে বিশ্বব্যাংক বলেছে, ‘প্রবৃদ্ধির বিস্তৃত পরিসর সাম্প্রতিক মাসগুলোয় নির্ভরযোগ্য তথ্যের অভাবের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার পর রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিকে ঘিরে অনিশ্চয়তা প্রতিফলিত করে।’

২০১৯-২০ অর্থবছরের পর এটি বিশ্বব্যাংকের সংশোধিত প্রক্ষেপণের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধির হার।

বিগত আওয়ামী লীগ সরকার চলতি অর্থবছরে ছয় দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নিয়েছিল বিশ্বব্যাংকের পূর্বাভাস তার তুলনায় অনেক কম।

রাজনৈতিক অনিশ্চয়তা দেশের বিনিয়োগ ও শিল্প প্রবৃদ্ধিকে কমিয়ে রাখবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়াও, সাম্প্রতিক বন্যায় কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে।

আগামী অর্থবছরে প্রবৃদ্ধি সাড়ে পাঁচ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

মালদ্বীপের পাশাপাশি বাংলাদেশের জন্যও বিশ্বব্যাংক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে।

গত জুলাই ও আগস্টে রাজনৈতিক অস্থিরতার কারণে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস পাঁচ দশমিক এক শতাংশে নামিয়ে আনার দুই সপ্তাহ পর বিশ্বব্যাংকের এই সংশোধনী এলো।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...