28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

কালীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময়

মোঃ মুক্তাদির হোসেন। গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. ইমাম রাজি টুটুলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কবি নজরুল কলেজের মাষ্টার্স এর ছাত্র মো. শরিফুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রানা সরকার, সরকারী সোহরাওয়ার্দী কলেজের ৪র্থ বর্ষের ছাত্র মাহফুজ, নরসিংদী সরকালী কলেজের ছাত্র মিনহাজ, তেজগাঁও কলেজের ছাত্র ফয়সাল ও কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের ছাত্রী শামিমা প্রমূখ।

এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চলমান পরিস্থিতিতে শান্তি ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত। 

সভায় অন্যান্যের মাঝে কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের ছাত্র হাবিবুর রহমান হাবিব, আবির হোসেন, রিয়াদ হোসেন, জামালপুর কলেজের শাহিন, দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার ছাত্র রাশিদুল, কালীগঞ্জ মহিলা কলেজের ছাত্রী সামিয়া, কালীগঞ্জে ট্রফিক এর দায়িত্বে নিয়োজিত নাদিমুল সহ প্রায় ৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...