28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

সরকারের পদত্যাগে যশোরে ব্যাপক ধ্বংসযজ্ঞ

মেহেদী হাসান মামুন, যশোর প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির এক দফা এক দাবির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৫ আগস্ট ২০২৪ দুপুর ১২ টার সময় রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে বোন শেখ রেহানা কে নিয়ে দেশ ছেড়েছেন।

উক্ত ঘটনা কে কেন্দ্র করে যশোরে বিকাল তিনটা থেকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। এসময় যশেরের কেশবপুরের সাবেক এমপি শাহিন চাকলাদার এর হোটেল জাবির ইন্টারন্যাশনাল এ আগুন দেয় এবং পার্কিং এ থাকা একটি প্রাইভেট কার ও তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। হোটেল জাবিরে আটকা পড়া লোকজনকে হেলিকপ্টারে করে উদ্ধার করতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এছাড়া কাজী নাবিল আহমেদের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, শহরের মনিহারে আওয়ামী লীগ অফিসে আগুন, আরবপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান শাহারুল ইসলামের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, শহরতলীর জামতলা মোড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ, আমদাবাদ বাজারে আওয়ামী লীগ নেতার লাঞ্ছিত করার ঘটনা, শহরতলির হামিদপুর বাজারে ব্যাপক ধ্বংসযজ্ঞ, মুড়লির মোড়ে ভাংচুর, শেখ হাসিনা সফটওয়্যার ও টেকনোলজি পার্কে হামলা, শহরের পালবাড়ি মোড় ও তার আশপাশের আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি ও স্থাপনা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অনেকেই আহত ও নিহত হয়েছে। আহত ও নিহতের সঠিক সংখ্যা এই মুহূর্তে বলা সম্ভব হয়নি।

এছাড়া যশোরের প্রতিটি এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে হামলা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সাধারণ জনগণ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। তারা চায় খুব দ্রুতই যেন এই দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হয়।

শহরের সড়কে ও গ্রাম এলাকায় দুর্বৃত্তদের দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেল যোগে মহড়ার দিতে দেখা যায়। এতে সাধারণ জনমনে ব্যাপক ভীতি সৃষ্টি হয়েছে। এ সকল ঘটনায় যশোরে থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তাঘাটে পুলিশের টহল লক্ষ্য করা যায়নি।

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ যশোর প্রেসক্লাবের সামনে বিজয় মিছিল করেছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...