28.9 C
Bangladesh
Monday, 22, June 2026

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় দুই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বিএনপি নেতাকর্মীরা। শনিবার সকালে উপজেলার আলফাপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার বগুড়া ইউনিয়নের আলফাপুর গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি আওয়াল বিশ্বাস ও আওয়ামী লীগ নেতা চাঁদ আলী মিয়ার সমর্থকদের মাঝে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো।

এরই জের ধরে শনিবার সকালে আলফাপুর গ্রামের মাঠে ফসলের ক্ষেতে কাজ করছিলো চাঁদ আলী মিয়ার সমর্থক রাজ্জাক মোল্লা ও মানিক বিশ্বাস। সেসময় বিএনপি নেতা আওয়াল বিশ্বাসের নেতৃত্বে ওই গ্রামের বিএনপি কর্মী শরিফ মিয়া, নয়ন বিশ্বাস, আলামিন হোসেন, মিজান মোল্লাসহ কয়েকজন তাদের উপর হামলা চালায়। তারা রাজ্জাক ও মানিক বিশ্বাসকে ধারালো অস্ত্র গিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আওয়াল বিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বিষয়টি নিশ্চিত করেছে শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।

হামলার ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা চাঁদ আলী মিয়া বলেন, আওয়াল বিশ্বাস বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা করছে কিন্তু তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। কারণ তার ভাই একজন পুলিশ কর্মকর্তা। ভাই পুলিশ কর্মকর্তা হওয়ার কারণে পুলিশ তার বিরুদ্ধে কোন মামলা নিতে চায় না।

শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, দুইজনকে মারধর করা হয়েছে। সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। ভুক্তভোগীরা মামলা দিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...