28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলার জেলা পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নিজস্ব মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ইমাম সমিতির সভাপতি ও পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মাদুল্লাহ ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাওলানা আব্দুর রশিদ। মসজিদের খতিব ও ইমামগনের উদ্দেশ্যে অথিতিবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ শে মার্চ ইসলাম প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এরপর ইমামদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের জন্য ইমাম প্রশিক্ষণ একাডেমী গঠন করা হয়। ইমাম প্রশিক্ষণ একাডেমী মাধ্যমে বাংলাদেশ প্রায় তিন লক্ষ মসজিদের তিন লক্ষ ইমাম ও তিন লক্ষ মুয়াজ্জিনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। ইমাম ও মুয়াজ্জিনগণ ইমাম প্রশিক্ষণের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হবে ও সমাজের যাবতীয় অনাচার, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, নারী পাচার, বাল্যবিবাহ ও আত্মহত্যার মত জঘন্য কাজ থেকে দেশের জনগণকে বিরত রাখবে। তাহলেই আজকের ইমাম সম্মেলন সার্থক হবে আমরা আশা করি। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে বাংলাদেশের ৬৪ টি জেলায় ৫’শত ৬৪ টি মডেল মসজিদ ইসলামী সংস্কৃতি কেন্দ্রের কাজ শুরু করেছেন। ইতি মধ্যে ৩’শত মসজিদ উদ্বোধন করা হয়েছে এবং অবশিষ্ট মসজিদের কাজ শেষ করে উদ্বোধন করা হবে ইনশাআল্লাহ। এই মডেল মসজিদের মাধ্যমে অনেক ইমাম ও মুয়াজ্জিনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সম্মেলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...