28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

ঝিনাইদহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইদহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র বাস্তবায়নে প্রায় ১৪ কোটি টাকা ব্যায়ে ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন ঝিনাইদহ-২আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি। উদ্বোধন কৃত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সদর উপজেলার উদয়পুর মতিয়ার রহমান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ, আব্দুর রকিব মাধ্যমিক বালিকা বিদ্যালয়, লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়, লাউদিয়া পীর দেওয়ান দাখিল মাদ্রাসা ও মুক্তিযোদ্ধা মশিউর রহমান ডিগ্রী কলেজ।

সেসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি’র সহধর্মীনী, সংসদ সদস্যের পিএস রওশন আলী, রোকনুজ্জামান রিপন, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, সদর থানা যুবলীগের সাবেক আহবায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা, উদয়পুর মতিয়ার রহমান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এড. শেখ সেলিম, আব্দুর রকিব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি রবিউল ইসলামসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্র-ছাত্রী, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ। এসময় প্রধান অতিথি সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি বলেন, দেশে বর্তমান সরকারের আমলেই সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...