28.9 C
Bangladesh
Monday, 22, June 2026

ফখরুলকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ৫০০ কোটি টাকা মানহানির মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে অপপ্রচারের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ৫০০ কোটি টাকা মানহানির মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহা. জয়নাল আবেদীন বাদী হয়ে মামলাটি করেন। ৫০০/৫০১ ধারার এ মামলায় আসামি করা হয়েছে মো. মেহেদী হাসান রনি (২৭) নামে এক যুবককে। অভিযুক্ত মো. মেহেদী হাসান রনি রংপুর পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের মো. আবু বক্করের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ঠাকুরগাঁও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহা. জয়নাল আবেদীন। মামলার বিবরণে বলা হয়, গত ২৭ আগস্ট মো. মেহেদী হাসান রনি তার নিজস্ব ফেসবুক আইডিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ‘সাব্বাস ফখরুল, নামেও মিছা ফখরুল, কামেও মিছা ফখরুল’ লিখে পোস্ট দেন। একই পোস্টে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা নিয়ে সিঙ্গাপুরে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে একটি ভুয়া চেকের ছবি এবং মির্জা ফখরুল ও তার স্ত্রীর ছবি সংযুক্ত করে দেন। যা ফেসবুকে ভাইরাল হয়। তার এমন বানোয়াট স্ট্যাটাসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী, দেশ, জাঁতি ও জনগণের কাছে হেয় প্রতিপন্ন হয়েছেন। তাতে মামলার ভিকটিমের প্রায় ৫০০ কোটি টাকার মানহানি হয়েছে। বিবরণে আরও বলা হয়, মির্জা ফখরুল বা তার স্ত্রী সরকারের কাছ থেকে এমন কোনো চেক নেননি। বিএনপির মহাসচিব এ ঘটনা অস্বীকার করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মামলার বাদী বলেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা মামলাটি গ্রহণ করেছেন। মামলার বিষয়ে তিনি পরে নির্দেশনা দেবেন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...