28.9 C
Bangladesh
Tuesday, 11, August 2026

কাল বাংলাদেশে আসছেন এমি মার্টিনেজ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ আগামীকাল (সোমবার) বাংলাদেশে আসবেন। এক দিনের সংক্ষিপ্ত এ সফরে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও।

এমন তথ্য জানিয়েছেন ভারতীয় স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের মালিক শতদ্রু দত্ত। মূলত তিনিই মার্টিনেজকে ভারত ও বাংলাদেশ সফরে নিয়ে আসছেন।

এ নিয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে শতদ্রু লিখেছেন, ‘এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ফুটবল ও আর্জেন্টিনার প্রতি প্যাশনেট একটি দেশের জন্য এটি দারুণ ব্যাপার।’

এর আগে বাংলাদেশে আসার বিষয়টি নিজের ফেসবুকেও নিশ্চিত করেন মার্টিনেজ। সেখানেই সফরের নানা দিক নিয়ে কথা বলেন অ্যাস্টন ভিলার এই গোলকিপার, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমার ভারতীয় উপমহাদেশ সফর শুরু হচ্ছে ৩ জুলাই। এই সফর শুরু হবে বাংলাদেশে।’

এরপর তিনি লেখেন, ‘সেখানে ফান্ডেডনেপট ও নেপট ভেঞ্চার্সের দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে। বাংলাদেশে দেখা-সাক্ষাৎ ও শুভকামনা বিনিময় শেষে কলকাতায় যাব। ভারতে আমার আড়াই দিনের সফর শুরু হবে। এই রোমাঞ্চকর ভ্রমণ নিয়ে আমি উচ্ছ্বসিত। এই সফর থেকে আমি অনেক কিছু শিখব এবং অভিজ্ঞতা নেব।’

যদিও শুরুর দিকে মার্টিনেজের শুধু ভারত সফরে আসার কথা ছিল। কিন্তু বাংলাদেশেও আসার আগ্রহ পোষণ করেন তিনি। এদিকে মার্টিনেজকে নিয়ে কলকাতায় চলছে উন্মাদনা। ৩ জুলাই কলকাতার মোহনবাগানের একটি অনুষ্ঠানে যোগ দেবেন এ গোলকিপার।

বিকেল সাড়ে চারটার দিকে মোহনবাগান ক্লাবের প্রদর্শনী ম্যাচে উপস্থিত থাকবেন মার্টিনেজ। আর সবুজ-মেরুনে তাকে একবার চোখের দেখা দেখার জন্য বিনামূল্যে টিকিট দেওয়া হয়েছে। শনিবার সকালে কাউন্টার খুলতেই সেই টিকিট মাত্র দুই ঘণ্টায় শেষ হয়ে যায়।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...