28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

অফিস করেন না ঝিনাইদহ সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র, নেন অবৈধ মাসোহারা

নিয়মিত অফিস করেন না ঝিনাইদহ সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাস। অফিস চলাকালীন সময়ে অফিসে তালা ঝুলিয়ে বাইরে থাকেন তিনি, এমন অভিযোগের প্রেক্ষিতে আজ সরেজমিনে ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অবস্থিত তার অফিস কক্ষে গিয়ে দেখা যায় কক্ষে তালা ঝুলছে। অফিসের প্রয়োজনে বাইরে থাকলে গেটের বাইরে লিখিত নোটিশ দেওয়ার কথা থাকলেও তেমন কিছু লেখা নেই। খোঁজ নিয়ে আরো জানা গেল তিনি স্যানিটারী ইন্সপেক্টর হিসেবে শহরের বিভিন্ন দোকান প্রতিষ্ঠান থেকে নিয়মিত মাসোহারা টাকা নেন। যারা টাকা দিতে অপারগতা জানায় তাদের দোকানেই অভিযান পরিচালনা করে হয়রানি করে, জরিমানা করান।

সরকারি চাকুরী করলেও কোন কিছুরই যেন তোয়াক্কা করেন না তিনি। অফিসের একজন কর্মচারী নাম না প্রকাশ করার শর্তে জানান অফিসের পাশেই তার বাড়ি। তাই হয়তো তাড়াতাড়ি চলে গেছে। এদিকে কোন সেবাপ্রত্যাশীরা প্রয়োজনে ফোন দিলেও তাকে পাইনা। এ ব্যাপারে নারায়ণ চন্দ্র বিশ্বাসের বক্তব্য জানতে তার ০১৭১৪৯৫৯৪৬৭ মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্যানিটারি ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র মোবাইল কোর্ট বা অভিযানে ব্যস্ত থাকায় হয়তো অফিসে অনুপস্থিত থাকেন। তবে তিনি সকালে অফিসে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে যান। অফিস কক্ষ বন্ধ থাকলে নোটিশ থাকার কথা স্বীকার করেন। আর অবৈধভাবে টাকা নেওয়ার বিষয়টিও তিনি দেখবেন।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...