28.9 C
Bangladesh
Wednesday, 12, August 2026

কাজ শেষ না করে ১৪ মাস ফেলে রাখা হয়েছে রাস্তা ধুলোয় অতিষ্ঠ গ্রামবাসির মানবন্ধন

কাজ শেষ না করে ১৪ মাস ধরে ফেলে রাখা হয়েছে এলজিইডির রাস্তা। ফলে ধুলো-বালির উৎপাত ও চলাচলের অযোগ্য হওয়ায় অতিষ্ঠ এলাকাবাসি সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ঝিনাইদহ-কোটচাঁদপুর সড়কের কালুহাটি মাদ্রাসার সামনে এলাকাবাসী সড়ক অবরোধ করে। এসময় ঝিনাইদহ থেকে গান্না হয়ে কোটচাঁদপুরগামী সকল যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে স্কুল, কলেজগামী শিক্ষার্থীসহ ওই সড়কে চলাচলকারীরা। অবরোধ চলাকালে সড়কে বিক্ষোভ করে এলাকাবাসী। এসময় এলাকাবাসীর পক্ষ থেকে হাবিল মিয়া, রেফা আহম্মেদ ও আসাদুজ্জামান বক্তব্য রাখেন। গ্রামবাসি তারা অভিযোগ করে বলেন, সড়ক সংস্কার করতে গিয়ে ঠিকাদার ১৪ মাস রাস্তা খুড়ে রেখেছে। ঠিকাদার মাসুম এই কাজ করছে বলে এলাকাবাসি জানান। ইটের দাম বৃদ্ধি অজুহাতে ঠিকাদার এভাবে মাসের পর মাস রাস্তার কাজ ফেলে রাখার কারণে ধুলায় বাড়ি-ঘর, ফসলী জমি নষ্ট হচ্ছে। ধুলা বালির কারণে বিপাকে পড়তে হচ্ছে ওই সড়কে চলাচলকারীদের। তাই দ্রæত সড়ক সংস্কারের দাবী জানান তারা। প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ চলার পর সংশ্লিষ্টদের আশ^াসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। ঝিনাইদহ সদর উপজেলা প্রকৌশলী আহসান হাবিব বলেন, স্থানীয় চেয়ারম্যানসহ বেশ কয়েকজন ঠিকাদার এই কাজ করছেন। এ ব্যাপারে সদর উপজেলার গান্না ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম জানান, এলাকাবাসির পক্ষ থেকে সড়ক অবরোধের পর বিষয়টি নিয়ে ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। খুব দ্রæত কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...