28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

ঝিনাইদহে কলেজ ছাত্রীকে অপহরণের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী

ঝিনাইদহে সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী আনিকা আশরাফ প্রমিকে অপহরণের প্রতিবাদে ও দ্রুত উদ্ধারের দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে তার স্কুল কলেজের শিক্ষার্থী ও সহপাঠীরা।

রোববার সকালে শহরের কেজি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান। পরে সেখানে ঘন্টা ব্যাপী অবস্থান করে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে।

প্রমির পিতা আশরাফুদ্দৌলা খোকন জানান, শনিবার বিকেলে প্রমি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল। শহরের নিউ একাডেমি স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে সেখানে ওৎ পেতে থাকা শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুজার গিফারী গাফফারসহ আরও কয়েকজন প্রমিকে জোরর্পূবক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। সে সময় প্রমির আত্মচিৎকারে কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। আমি আমার মেয়ে প্রমিকে অক্ষত অবন্থায় ফেরত চাই। আমি ওই গাফফারের শাস্তি চাই।
প্রমির সহপাঠি সানজানা ইসলাম ওহি বলেন, প্রমি খুবই মেধাবী ছাত্রী। তার চলাফেরাও অনেক ভালো। আমার সহপাঠীকে যে সন্ত্রাসীরা অপরহরণ করে নিয়ে গেছে আমরা তাদের গ্রেফতারের দাবী জানাচ্ছি। তার যদি কোন ক্ষতি হয় তাহলে তার উদ্ধারপূর্বক দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।
ঘন্টব্যাপী চলা এই কর্মসূচীতে সহপাঠি শিক্ষার্থীরা প্রমিকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবী জানান। পরে শিক্ষার্থীরা পুলিশ ও প্রশাসনের আশ্বাসে কর্মসূচী প্রত্যাহার করে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, অপহরণের ঘটনায় থানায় একটি অপহরণ মামলা হয়েছে। তিনি আরও বলেন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আমরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...