28.9 C
Bangladesh
Wednesday, 24, June 2026

হরিণাকুন্ডুতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ

ঝিনাইদহের হরিণাকুন্ডু সেকেন্দার আলী নামে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামের মাঠের সড়কের ওপর এই হামলা করা হয়। তিনি হরিণাকুন্ডুর দৌলতপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লাঠিসোঠা দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। সেকেন্দার হরিণাকুন্ডুর রিশখালী গ্রামের আনছার আলী বিশ্বাসের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন সেকেন্দার আলী অভিযোগ করেন, রাতে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছিলেন। সন্ধ্যার পর থেকেই তার মোবাইলে অপরিচিত নাম্বার থেকে ওই এলাকায় আসার জন্য একের পর এক ফোন আসতে থাকে। পরে তিনি রাত সাড়ে নয়টার দিকে দখলপুর ও পারদখলপুর বাজারে স্থানীয়দের সাথে কথা বলে মোটরসাইকেলযোগে হরিণাকুন্ডু শহরে ফিরছিলেন। ঘটনাস্থলে সড়কের ওপর দু‘টি কলাগাছ ফেলে তার গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে তাকে অপরিচিত কয়েকজন দুর্বৃত্ত লাঠিসোঠা দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তার জনপ্রিয়তায় ভীত হয়ে তাকে নির্বাচন থেকে দুরে রাখতে এই হামলা করা হয়েছে বলে তিনি জানান। তবে হামলাকারীদের চিনতে পারেননি বলেও জানান এই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকটি লাঠি উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

রংপুরে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুর সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের ফরহাদ হোসেন নিজ চাচা আশরাফুল আলম সোনার বিরুদ্ধে বিক্রি করা জমি লিখে...

৯ বছর ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর : রংপুরের শাপলা চত্বর রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর...

ঝিনাইদহ চেম্বার অব কমার্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিগত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির পরাজিত প্যানেলের অনিয়ম, দুর্নীতি, মিথ্যা হয়রানিমূলক মামলা ও স্মারক লিপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে...

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে...

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

খেলাধূলা ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে...